মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে কক্সবাজার সদর উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজার শহরের গোলদিঘীর পাড় এলাকার সুমন সেনের ছেলে জনি সেন (১৮) ও উখিয়া উপজেলার কুতুপালং এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে শহিদুল ইসলাম (১২)।
কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) কাইয়ূম উদ্দিন চৌধুরী জানান, নিহত ২ জন বাস টার্মিনাল সংলগ্ন একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী।
একটি মোটরসাইকেল মেরামত শেষে পরীক্ষামূলক চালাতে যান তারা। এ সময় উপজেলা পরিষদ গেটে একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতলে নিয়ে গেলে সকাল ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এআর





