র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ২০১৩ সালের শেষ দিকে জ্বালিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে বিএনপি-জামায়াত জোট। আর আমরা জ্বালাও পোড়াও রাজনীতি চিরতরে বন্ধ করতে সক্ষম হয়েছি।
রোববার দুপুরে গোপালগঞ্জের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪০তম প্রতিষ্ঠাবাষির্কী ও পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০১৩ সালের শেষ দিকে দল, ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে জ্বালাও পোড়াও রাজনীতি করা হয়েছে। জ্বালিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা হয়েছে, নষ্ট করা হয়েছে সরকারি সম্পদ। প্রতিদিন দুই হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করা হয়েছে। ধ্বংস করা হয়েছে অর্থনীতির অগ্রযাত্রাকে।
সভায় কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ও জেমসার সভাপতি অ্যাডভোকেট মোল্যা মোহাম্মদ আবু কাওসার, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা আনিসুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা কামরুজ্জামান, সেনা কর্মকর্তা শফিকুল ইসলামসহ এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।
এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (জেমসা) উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এআই/





