রাজধানীর দারুসসালামের বর্ধনবাড়ি এলাকা থেকে বুধবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জহুরা খাতুন (৩০) শেরপুরের নকলা উপজেলার বাসিন্দা আছর আলীর স্ত্রী । নিহতের স্বামী দারুসসালাম এলাকায় রিকশা চালাতেন।
দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র জানান, সকাল ১০টায় ৪৪ নম্বর বর্ধনবাড়ি থেকে জহুরার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
‘জহুরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। সংসারের অভাব-অনটন থেকে এ ঘটনা ঘটতে পারে।’
নিহতের ছোট ভাই আব্দুল আলিম জানান, জহুরার তিন সন্তান। সংসারে অভাব-অনটন ছিল। এ সবের কারণে তার বোন আত্মহত্যা করে থাকতে পারে।
কেএইচ





