অজ্ঞাতপরিচয় দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামের একটি বাগান থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মধুসুদন জানান, একজনের গলায় রশি পেঁচানো। অপরজনের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তাদের বয়স ২৫ থেকে ২৭ বছরের মধ্যে হবে।
দুপুরের মধ্যে তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
জেএ





