ভারতে অনুপ্রবেশের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে বেকসুর খালাস দিয়েছেন শিলংয়ের একটি আদালত।পাশাপাশি বাংলাদেশে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে।
আজ শুক্রবার শিলংয়ের আদালত ফরেনার্স অ্যাক্টের ওই মামলায় তাকে খালাস দেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতে অনুপ্রবেশের অভিযোগে ২০১৫ সালে মার্চ মাসে এই বিএনপি নেতার বিরুদ্ধে মেঘালয় পুলিশ সিটি থানায় একটি মামলা করে। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হলে শারীরিক অসুস্থতার কারণে বিচারক তাকে শর্তসাপেক্ষে জামিন দেন।
অনুপ্রবেশের অভিযোগে আটক হবার প্রায় দুই মাস আগে থেকে বাংলাদেশে ‘নিখোঁজ’ ছিলেন সালাউদ্দিন।
এমঅার





