বাংলাদেশে বেপরোয়া গাড়ি চালকদের মত বেপরোয়া রাজনীতিবিদ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, এ দেশে রাজনীতিতে যেমন কোন যোগ্যতার প্রয়োজন নাই তেমনি গাড়ী চালাতেও যোগ্যতার পয়োজন পড়ে না। এ দেশে যোগ্যতা নাই বলে, চালকরা যেমন বেপরোয়া হয় তেমনি রাজনীতিতেও হয় বেপরোয়া।
তিনি বলেন, তলে তলে যারা নিরবে নিরবে প্রস্তুতি নিচ্ছে দীর্ঘকাল। আমরা পিছনের দিকে তাকাচ্ছি না। রাজনীতিতে কোন প্রতিযোগী নেই, প্রতিদ্বন্দ্বী নেই। পিছনে চেয়ে দেখে কেউ নেই। মনে করে জীবনের পথ নিরাপদ, রাজনীতির সড়ক-মহাসড়ক নিরাপদ, এগিয়ে যাচ্ছি। তাদের মুখ থেকে শব্দ বোমা ফাটছে। কিন্তু সেটা হয়নি বলে খরগোশের চেয়ে কচ্চপ এগিয়ে যোচ্ছে।
এ সময় দেশের বর্তমান পরিস্তিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, কি হবে বাংলাদেশের? প্রতিদিন ডিএমপি কমিশনার মেসেজ দিচ্ছে; বলছেন, আপনি টার্গেট হতে পারেন, কিলিং এর শিকার হতে পারেন। এইসব মেসেজ সরকারের কাছ থেকে প্রতিদিন আসছে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ফোর লেইন, এইট লেইন, ফ্লাইওভার, মেন্ট্রোরেল, সেতু নির্মাণ করা কোনো চ্যালেঞ্জ নয়, শুধু এসব করে সড়কের দুর্ঘটনা দূর করা যাবে না। এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা।
সড়কে অনেক কাজ হয়েছে, কিন্তু যানজট কমেনি। রাজধানীতে ৫০ হাজার রিকশার অনুমোদন রয়েছে, অথচ ১৫ লাখ রিকশা চলে। বৈধ অটোরিকশার সংখ্যার চেয়ে ১০০ ভাগ বেশি অটোরিকশা রাজধানীতে চলাচল করে। চার লেইন রাস্তা নির্মানের আগেই অর্ধেক দখল হয়ে যায়। ফুটপাতের মালিক পথচারী, ফুটপাত তার মালিকের জন্য ছেড়ে দিতে হবে।
মন্ত্রী বলেন, দেশের কেউ রাস্তায় চলাচলে শৃঙ্খলা মানে না, বিভিন্ন দেশে পাঠ্যপুস্তকে রাস্তায় চলাচলের নিয়ম থাকলেও আমাদের দেশে এই বিষয়টি বইতে নেই।
তিনি আরো বলেন, সড়কে অবৈধ ও লাইসেন্সহীন গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে। ঢাকা শহরে সব সিটিং সার্ভিস, কিন্তু বেশির ভাগই চিটিং সার্ভিস। ফিটনেস বিহীন গাড়ি আল্লাহর নাম নিয়ে চলে, তা হলে কিভাবে দুর্ঘটনা দূর হবে?”
সকড় দুর্ঘটনা রোধ ও সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রীর একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সবাইকে এই জন্য এক সঙ্গে কাজ করতে হবে। সড়কের দুর্ঘটনা রোধে শিক্ষত চালক দরকার, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দক্ষ করতে হবে।
ড্রাইভিং প্রশিক্ষণ দিতে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গড়া নিসকা ড্রাইভিং ও মেকানিক্যাল ট্রেনিং ইনস্টিউটের জন্য সরকারের পক্ষ থেকে জায়গা বরাদ্দ দেওয়ার অঙ্গীকার করেন মন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, চালকদেরকে শিক্ষিত হওয়ার প্রয়োজন রয়েছে। ন্যূনতম এইচএসসি পাশ করতে হবে। তা না হলে তারা নিজের ও পরের জীবনের মূল বোঝবে না।
ইলিয়াস কাঞ্চন বলেন, প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, আর বেশি দিন নয়, যেদিন চালক ছাড়া শুধু নির্দেশনার মাধ্যমে গাড়ি চলবে। এইজন্য গাড়ি পরিচালনার জন্য শিক্ষিত মানুষের প্রয়োজন।
প্রশিক্ষণপ্রাপ্ত গাড়িচালকদের সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা)।
ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে অন্যান্য মধ্যে ওয়ানটর গ্রুপের নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) হুমায়ূন কবীর, নিসচার মহাসচিব শামীম আলমগীর, ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান উল হক কামাল, যুগ্ম মহাসচিব লিটন এরশাদ।
এমআইএস/ইআর





