রাজধানীর খিলগাঁওয়ে ছাত্রলীগ নেতার ছোড়া ককটেল বিস্ফোরণে মাহমুদ আকরাম (৩০) এবং মোহাম্মদ মাসুদ (৩৮) নামে দুই যুবক আহত হয়েছেন।
সোমবার রাত পৌনে ১১টায় খিলগাঁওয়ের দক্ষিণ গোরান ছাপড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত আকরাম রাজধানীর  ৫২২ দক্ষিণ গোরানে এবং মাসুদ  খিলগাঁওয়ে বসবাস করতেন।  বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মাহমুদ আকরাম দাবি করেন, ছাত্রলীগ নেতা আরিফ তাদের ওপর ককটেল নিক্ষেপ করেন। এতে তারা আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক ফজলুল হক জানান, বোমার স্প্রিন্টারের আঘাতে তারা আহত হয়েছেন।
তবে সবুজবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) বাবুল মিয়া জানান, ট্রাকস্ট্যান্ডে পার্কিংকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তারা আহত হয়েছেন।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]