‘শিশুদের চোখে জুলাই’ উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন’
‘শিশুদের চোখে জুলাই’ শিরোনামে সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘জুলাই জাগরণ সিজন-২’এর বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে। শনিবার বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শিশু শিল্পীদের কোরআন তেলাওয়াত, জুলাইয়ের গান এবং আবৃত্তির মধ্য দিয়ে এ আয়োজনের শুভ সূচনা হয়।
উৎসব সব বিভাজন মিলিয়ে দেয়: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, উৎসব আমাদের সব বিভাজন মিলিয়ে দেয় এবং একই ভিত্তির ওপর দাঁড়ানোর শক্তি জোগায়। এ কারণে যুগ যুগ ধরে একই ভূখণ্ডে বসবাসকারী বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে উৎসব উদযাপন করে আসছেন।
৪১৬তম ঢাকা দিবস উপলক্ষ্যে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা’ উৎসব
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি এবং ১ আগস্টের ঐতিহাসিক ‘ঢাকা দিবস’ উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আগামী ৩১ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা’ শীর্ষক বর্ণাঢ্য কর্মসূচি নেওয়া হয়েছে।
বিশ্বকাপে একদিনে তিন তারকার গোল উৎসব
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর ২৪ ঘণ্টার সাক্ষী হলো পুরো ফুটবল বিশ্ব। আন্তর্জাতিক ফুটবলের এক অমর মহাকাব্যের দিনে গোল উৎসবে মাতলেন বর্তমান বিশ্বের তিন মহাতারকা- লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। নিজ দলের হয়ে খেলতে নেমে জয়ের দেখা পেয়েছেন তিনজনই।
জমকালো আয়োজনে শুরু হলো কান চলচ্চিত্র উৎসব
বিশ্ব চলচ্চিত্রে সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ আয়োজন হিসেবে পরিচিত কান চলচ্চিত্র উৎসব। আজ থেকে শুরু হচ্ছে উৎসবের ৭৯তম আসর। ফ্রান্সের মনোরম শহর কানস-এ বসছে বিশ্ব সিনেমার এই মহাযজ্ঞ, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী, প্রযোজক ও চলচ্চিত্রপ্রেমীরা একত্রিত হবেন সিনেমার উদযাপনে।
দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতাকে শতভাগে উন্নীত করার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘পূর্ববর্তী সময়ে ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল, এখন সেটিকে ১০০ শতাংশে উন্নীত করা সরকারের দায়িত্ব।’
















