ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপের নিচে চাপা পড়ে চাঁন মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বসিনা এলাকায় বুধবার রাত আনুমানিক ৯টার দিকে দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,রাস্তা পার হওয়ার সময় চাঁন মিয়া সিলেটগামী একটি পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।নিহত বৃদ্ধ বাহুবল উপজেলার জাহিরা গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পিকআপটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এমআর





