রাজধানীর ৩০ গ্রিন রোডে একটি ৮ তলা ভবনের ৭ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ভবনের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে ডিউটি অফিসার নিলুফা ইয়াসমীন জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভবনের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
[b]ঢাকা, ০১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]