বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বর্তমানে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আর এ সময় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ধ্বংসাত্মক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। খালেদা জিয়া ঘরে বসে হরতাল অবরোধসহ জ্বালাও পোড়াওয়ের নির্দেশ দিচ্ছেন। তার নির্দেশে জ্বালাও পোড়াও করে মানুষ মারছে বিএনপি ও জামায়াত।
বুধবার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলষ্টেশনে চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচলের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী মুজিবুল হক এ কথাগুলো বলেন।
রেলপথ মন্ত্রনালয়ের অতিরিক্তি সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্ষের সভাপতিত্বে এসময় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুজ্জামন নুর এমপি, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি আরো বলেন, বিএনপিনেত্রী স্বাধীনতা বিরোধীদের পক্ষ নিয়েছে। পাকিস্তানীদের প্রতি তার ভালোবাসা আজো কমেনি। তাই পাকিস্তানিদের দোসর জামায়াত-শিবিরকে সাথে নিয়ে তিনি দেশে জ্বালাও পোড়াও করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। খালেদা জিয়াকে হুশিয়ার করে আরো তিনি বলেন, দেশের আর একটি সম্পদ নষ্ট হলে কাউকে ছাড় দেওয়া হবে না। কঠোর হস্তে দমন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রেলের মহাপরিচালক আমজাদ হোসেন, নীলফামারী জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রভাষক খায়রুল আলম বাবুল, রেলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক মোকছেদুল মুমেনিন, ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, রেলের জেনারেল ম্যানেজার (পশ্চিমাঞ্চল) আব্দুল আউয়াল ভুইয়া প্রমূখ।
জেআই





