ঠাকুরগাঁওয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত স্কুলছাত্রীর নাম শ্রাবণী রাণী (১৪)।

বুধবার (০৪ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার আকচা ইউনিয়নের আশ্রমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্ধ্যা আশ্রমপাড়া গ্রামের ভবেশ চন্দ্রের মেয়ে সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী শ্রাবণী রানীকে দুর্বৃত্তরা তার নিজ বাসায় কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এমবি