লালমনিরহাট জেলার বুড়িমারীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পাটগ্রাম উপজেলার অ’র বাজার এলাকায় রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী (২৮) পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের মমিন পুর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে ও আনোয়ার হোসেন (৩০) রংপুরের গঙ্গাচড়া এলাকার আব্দুল আজিজ মুন্সির ছেলে।
আনোয়ার হোসেন পাটগ্রাম পৌরসভার কোর্টতলীর শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
আনোয়ার হোসেনের শ্বশুর মতিয়ার হোসেন বলেন, ‘আমার জামাই তামাকের ব্যবসা করে। সে আমার বাড়িতে বসবাস করত।’
জোংড়া ইউনিয়ন চেয়ারম্যান শাহ্ মাহমুদুন্নবী শাহীন জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা ঢাকা ঢাকাগামী নৈশকোচ লালমনি পরিবহনের একটি বাস পাটগ্রামের স্থানীয় অ’র বাজারে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) রেজাউল করিম জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।
জেআই





