যুক্তরাষ্ট্র সফর নিয়ে শুক্রবার (৩ অক্টোবর) সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে (গণভবন) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের একটি দ্বায়িত্বশীল সূত্র টাইমনিউজবিডি.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার সফরের সফলতা জনগণের সামনে তুলে ধরবেন।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে বৃহস্পতিবার আনুমানিক সকাল সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছান।

উল্লেখ্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগদান করতে গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যান। অধিবেশন শেষে সোমবার নিউইয়র্ক থেকে লন্ডনে যান প্রধানমন্ত্রী। দুই দিন লন্ডনের সেন্ট্রাল হোটেল হিল্টন অন পার্ক লেইনে অবস্থান করেন।সেখান থেকে সরাসরি বৃহস্পতিবার তিনি দেশে ফিরে আসেন।

এমআর