পুরান ঢাকার ইসলামবাগে তিনতলা কাঠের বাড়িটিতে আগুনের ঘটনায় তিনজন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা হলেন- শামীম (৪০), সীমা ও সালেহা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে অগ্নিকাণ্ডের সূত্রপাতের পর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নেভার পর রাত ৮টা ৪০ মিনিটে তাদের মরদেহ বাড়িটি থেকে বের করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়।

শামীম ওই বাড়ির নিচে প্লাস্টিক কারখানায় কাজ করতেন। স্বজনরা ধারণা করছেন, অগ্নিকাণ্ডের সময় তিনজনই ভবনটিতে নিজেদের ভাড়া বাসায় ছিলেন। অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস জানান, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এমই