অবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) খুলে দেওয়া, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অচলাবস্থার নিরসন দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালের শিক্ষার্থীরা।
কুষ্টিয়া শহরের থানা মোড়ে এনএস রোডে রোববার সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে পুলিশি বাধা উপেক্ষা করে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে ইবির প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা প্রায় তিন মাস ধরে বন্ধ থাকা ইসলামী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি এবং মানববন্ধনে পুলিশী বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, থানার সামনে মানববন্ধনের কারণে শহরে যানজট ও আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন আশঙ্কাকায় কর্মসূচির শুরুতে নিষেধ করা হয়েছিল। তবে শিক্ষার্থীদের চাপে পরে পুলিশ শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করতে দিয়েছে।
জেআই





