রাজধানীর মিরপুর আর্মি স্টাফ কলেজ ভবনে আগুন লেগেছ। রোববার দুপুর পৌণে ১ টায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, দুপুর পৌনে ১টায় মিরপুর আর্মি স্টাফ কলেজের ৮ তলা ভবনের ৪র্থ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট প্রায় পৌনে ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

জেএ