লালমনিরহাট সদর উপজেলায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি বাড়ি পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বাজে মধুরাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের দুলু মিয়ার বাড়িতে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাদের আতœচিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।

এরই মধ্যে পাশ্ববর্তি রেজাউল করিম, আফজাল হোসেন ও সেন্টু মিয়ার বাড়িও পুড়ে যায়। এ অগ্নিকান্ডে ধান, পাট, চাল ও নগদ এক লাখ টাকাসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দাবি।

মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান বসুনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক সট সার্কিট থেকে লাগা এ অগ্নিকান্ডে ৪টি বাড়ির প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

টাইমনিউজবিডি.নেট/ নুরনবী/ মাহমুদ