ফেনীর গিল্লাবাড়িয়া থেকে অজ্ঞাত পরিচয়ে একটি মৃতদেহ (৩৬) উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পুলিশের এসআই রেগাই চাকমা ঘটনাস্থলে গিয়ে একটি ডোবা থেকে ক্ষতবিক্ষত অজ্ঞাত (৩৬) পরিচয়ের ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ফেনী সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
এমকে





