বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক শ্রম সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নগর ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।
তিনি আরো বলেন, কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য সম্প্রসারণ, শিল্পায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরো জোরদার করা দরকার। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অপরদিকে, চীনের রাষ্ট্রীয় নির্মাণ প্রকৌশল করপোরেশনের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে অবকাঠামো ও নগর উন্নয়ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নিরাপদ পানি সরবরাহ, আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থা, নির্মাণ খাত এবং নগর অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা গুরুত্ব পায়
বৈঠকে নগরায়নের ক্রমবর্ধমান চাপ মোকাবিলায় আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো উন্নয়ন, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অধীনস্থ দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এমএম