বিএনপি’র যুগ্ন-মহাসচিব সালাহউদ্দিন আহম্মেদকে ফিরিয়ে দেয়ার দাবিতে ও দেশব্যাপী ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গুম, হত্যা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা যুবদল।

বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল হক মাসুদের নেতৃত্বে শহরের হরিকিশোর রায় রোডের দক্ষিণ জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে নতুন বাজার মোড়ে আসলে পুলিশ বাধা দেয় এরপর নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ করে।

একই ইস্যুতে বৃহস্পতিবার দুপুর ৪টার দিকে উত্তর জেলা যুবদল সভাপতি কামরুজ্জামান লিটনের নেতৃত্বে শহরের আঠারবাড়ী বিল্ডিং থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে যাদুঘর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে নেতাকর্মীরা সমাবেশ করে।

দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে সমাবেশে বক্তাব্য রাখেন জেলা যুবদলের সহ সভাপতি রুহুল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল কবির মোঃ মামুন, সহ সাধারণ সম্পাদক রফিক খান, ফরহাদ আলি, কোতোয়ালী যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মোজাম্মেল হোসেন সবুজ প্রমুখ।

উত্তর জেলা যুবদল সভাপতি কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা যুবদলের আহবায়ক ওয়াহিদুজ্জামান, ঈশ্বরগঞ্জ উপজেলার আহবায়ক মোস্তাফিজুর রহমান জুয়েল, ফুলপুরের সভাপতি সানোয়ার, যুবদল নেতা কামরুল ইসলাম, হান্নান, শহীদুল ইসলাম শাহীন, মোজাম্মেল হোসেন, শিকন, কামাল, নয়ন, নজরুল, উজ্জল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার বিরোধী দলকে নির্মুল করে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের যে অপচেষ্টা করছে জনগন তা দুর্বার আন্দোলনের মাধ্যমে প্রতিহত করছে। যুবদলের নেতৃবৃন্দরা ভোটারবিহীন বর্তমান সরকার পতন আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার অঙ্গীকার করেন।

কেএইচ