মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে কেন্দ্র দখল, বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট কারচুপি ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগে ভোট বর্জন করেছে (দোয়াত-কলম) প্রতীকে অংশ নেওয়া বিএনপির প্রার্থী হারুনুর রশীদ ও অপর (মাইক) প্রতীকের স্বতস্ত্র প্রার্থী মো: বাদশা মিয়া। তবে কেন্দ্র দখল ভোট কারচুপির বিষয়টি শাসকদল অস্বীকার করেছে।
বিএনপি সমর্থিত প্রার্থী হারুনুর রশিদ অভিযোগ করেন, দলীয় প্রভাব বিস্তার করে আওয়ামী লীগের প্রার্থী ও দলীয় লোকজনেরা কেন্দ্র দখল ও তাদের এজেন্টদের ভয়-ভীতি প্রদর্শন করে কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট কার চুপি করছে।
এ সময় তিনি ভোট বর্জনের ঘোষনা দিয়ে এ নির্বাচন প্রত্যাক্ষান করে ভোটারদের প্রভাবিত করাসহ অর্থ লেনদেনের অভিযোগ করে তার প্রার্থীদের মারধরের অভিযোগ করে হারুনুর রশিদ।
পুর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আজ ১৮ নভেম্বর মঙ্গলবার বেলছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ৯ কেন্দ্র এ ভোট গ্রহন। প্রশাসনের সকল প্রস্তুতির মধ্য দিয়ে সকাল থেকে ভোট গ্রহন শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে কমে যায় ভোটার সংখ্যা।
ভোট গ্রহণের আগ থেকই বেলছড়ি উপ-নির্বাচন সুষ্ঠ,অবাধ ও নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন বিএনপি প্রার্থী হারুনুর রশীদ ও অপর স্বতস্ত্র প্রার্থী বাদশা মিয়া। বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান ক্ষমতাসীনদল আওয়ামলীগ বিগত উপজেলা নির্বাচনের পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠে। আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী মো: রহমত উল্যাহ (আনারস) প্রতীক নিয়ে জয়ি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ হাজার ৫‘শ ৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটানিং অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল কেন্দ্র দখল ও প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১০ জানুয়ারী বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম মরণব্যাধী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেলে বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য হয়। এরপর থেকে ১নং ওয়ার্ডের মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রহমত উল্যাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছে।
এসএইচ





