যশোর বেনাপোল সীমান্তের পল্লী এলাকা থেকে একটি ওয়ান শ্যুটার গান,এক রাউন্ড রাইফেলের গুলি ও ১শ গ্রাম হেরোইনসহ রানা(২২) নামে একাধিক মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরো ৪ জনকে পালাতক আসামী করে মামলা করা হয়েছে।
শুক্রবার বিকাল ৫ টার দিকে বেনাপোলের পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রাম থেকে পোর্টথানা পুলিশ তাকে গ্রেফতার করে। আটককৃত বালুন্ডা গ্রামের হারুনের ছেলে।
পালাতক আসামীরা হলেন,বালুন্ডা গ্রামের তক্কেলের ছেলে বার্তা(৩৪),একই গ্রামের হোদা হরকোতের ছেলে মিলন(২৭) ও রাজ্জাকের ছেলে আশিক(৩০) ও আমিরুল(২৬)।
পুলিশ জানায়, আমাদের কাছে খবর আসে নাশকতার উদ্দেশ্যে কয়েকজন যুবক একত্রিত হয়ে পরামর্শ করছে। এসময় পুলিশ অভিযান চালিয়ে বালুন্ডা বাজার থেকে রানাকে গ্রেফতার করে। পরে তাকে তল্লাশী চালিয়ে একটি ওয়ান শ্যুটার গান,এক রাউন্ড গুলি ও ১শ গ্রাম হেরোইন পাওয়া যায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
বেনাপোল পোর্টথানা পুলিশের এএসআই ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে পোর্টথানায় বিস্ফোরক, নারী শিশু নির্যাজনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডর মামলা রয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে বলে ও জানান তিনি।
নাসের/নাজিব





