কিংবদন্তী নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের মরদেহ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পীর মরদেহ দুপুর ২টায় তার ইন্দিরা রোডের বাসা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়।

ফিরোজা বেগমের মরদেহ শহীদ মিনারে আনার আগেই সেখানে ভিড় করতে থাকেন শিল্পীর ভক্ত অনুরাগীরা। মরদেহ পৌছার পরপরই তারা ফুল দিয়ে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা নিবেদন শুরু করেন। শিল্পীর আত্মীয় স্বজনকে সান্তনা জানান।

কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ এবং শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ গুলশান আজাদ মসজিদে নিয়ে যাওয়া হবে। সেখানে আসরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বনানী কবরস্থানে তার স্বামী কমল দাস গুপ্তের পাশে তাকে দাফন করা হবে।

এর আগে, আজ সকালে নজরুলসংগীতেরমুকুটহীন এই সম্রাজ্ঞীরমরদেহ হাসপাতালের হিমঘর থেকে রাজধানীর ইন্দিরা রোডে তাঁর বাসভবন কালিন্দি অ্যাপার্টমেন্টে নেওয়াহয়।

ঢাকা, ১০ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, কেবি