ভারত থেকে১২তরুনীকে দীর্ঘ ৩বছর পর বৃহস্পতিবার বিকালে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ। ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্ট্পোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করেন। তাদের বাড়ী,নড়াইল,যশোর ও খুলনা জেলায়। 


বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন উপ পুলিশ পরিদর্শক-ফজলুর রহমান জানান,ভারতের পুনেই পুলিশের হাতে আটক হয় তারা। পরে এসব বাংলাদেশী তরুনীদের ঠাই হয় পুনে ষ্টেট শেল্টার হোমে। সেখান থেকে রাইট যশোর এর উদ্দোগে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের হস্তক্ষেপে দেশে ফেরে তারা। তাদেরকে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

রাইট যশোর শেল্টার হোম থেকে তাদেরকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় এনজিও সংস্থা-রাইট যশোরের প্রগ্রাম অফিসার শাউলী সুলতানা।

নাসির/জারিফ