রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ কার্যক্রম চালাতে ৩টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাকে (এনজিও) নিষেধ করেছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আজ (বুধবার) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভাপতি দীপু মনির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স এবং মাহজাবিন খালেদ অংশগ্রহণ করেন।

বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য মাহজাবিন খালেদ। তিনি বলেন, তিনটি এনজিওকে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ তৎপরতা চালাতে নিষেধ করা হয়েছে। তারা অন্য কোনো কারণে সেখানে কাজ করছিল বলে মনে হয়েছে।

মাহজাবিন খালেদ বলেন, মুসলিম এইড, ইসলামিক রিলিফ ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন নামের ৩টি এনজিওকে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে নিষেধ করা হয়েছে।

তিনি জানান, এনজিও হিসেবে কাজ করতে এনজিওবিষয়ক ব্যুরো থেকে অনুমতি নেওয়ার কথা থাকলেও, তা তারা নেয়নি।

এমবি