"অভিগম্য আগামীর পথে" ---এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মাগুরার শ্রীপুরে পালিত হয়েছে ২৮ তম আন্তর্জাতিক ও ২১ জাতীয় প্রতিবন্ধী দিবস।

এ উপলক্ষে আজ ৫ ডিসেম্বর ২০১৯ সকালে সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সমাজ সেবা অফিসারের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমাজ সেবা অফিসার মোছাঃ নাছিমা খাতুন পলির সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর সমাজ সেবা অধিদপ্তরের সুপার ভাইজার মোঃ রবিউল ইসলাম, শ্রীপুর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা মোছাঃ আমরিনা রশিদসহ আরো অনেকে। র‌্যালী ও আলোচনা সভায় শ্রীপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

শ্রীপুর উপজেলা সমাজ সেবা অফিসার মোছা নসিমা খাতুন জানান, গত অর্থ বছরে শ্রীপুর উপজেলায় ১৮৩৯ জন অস্বচ্চল প্রতিবন্ধীকে১২,৮৭,৩০০ টাকা ও ১৮১ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীকে ১১,৫৬,২০০ টাকা শিক্ষা উপবৃত্তি প্রদান সহ সর্ব মোট ২৪,৪৩,৫০০ টাকা প্রদান করা হযেছে ।

সাইফুল্লাহ/এমএম