করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৫৮৮ জন।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৫৫৯ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন আরও ৬ হাজার ৮১১ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ১১১ জন।
মঙ্গলবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৭৯৬টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৫৬টি। এখন পর্যন্ত ৫২ লাখ ২১ হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আরও জানানো হয়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৬ দশমিক ৮৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৬ দশমিক ৩১ শতাংশ। আর মৃত্যু হয়েছে ১ দশমিক ৪৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৫৮ জন পুরুষ এবং নারী ৩৩ জন। এখন পর্যন্ত পুরুষ ৭ হাজার ৮২৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৭৬১ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায় ৬০ ঊর্ধ্ব ৫৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাত জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন মারা গেছেন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ৬০ জন, চট্টগ্রামে ১৭ জন, রাজশাহীতে তিন জন, খুলনায় পাঁচ জন, বরিশালে চার জন এবং রংপুরে তিন জনের মৃত্যু হয়েছে।
এমবি





