নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকায় একটি গ্যারেজে রাখা সিটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের পিছনে ওয়াসিম চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইপিজেড স্টেশনের ইনচার্জ বাহার উদ্দিন বলেন, ‘গ্যারেজে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।’
তিনি আরো বলেন, ‘ফায়ার সার্ভিসের একটি গাড়ি ২০মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।’
জেআই





