বরিশাল-পটুয়াখালি সড়কের দপদপিয়া এলাকায়মোটর সাইকেলের ধাক্কায় রওশন আরা বেগম (৯০) নামে বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের মৃত আবুল হাসেমের স্ত্রী।

শুক্রবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা মারা যান।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, নিহত রওশন আরা বেগম শুক্রবার বিকেলে দপদপিয়া এলাকায় বরিশাল-পটুয়াখালি সড়ক দিয়ে চলাচলের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ