নাটোরের রেল স্টেশনের পাশের একটি পুকুর থেকে হিরা (২৭) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, রেল স্টেশনের পাশের একটি পুকুরে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হিরা স্টেশন এলাকায় মাদক দ্রব্যের ব্যবসা করতেন। তবে তার আর কোনো পরিচয় পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক দ্রব্য বিক্রির টাকা নিয়ে বিরোধের জের ধরে তাকে কেউ হত্যা করে পুকুরে ফেলে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ