রাজধানীর বাড্ডায় একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
শনিবার সকালে বাড্ডার লুৎফুন শপিং কমপ্লেক্সের সামনে শ্রমিকরা দাবি আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এর ফলে বাড্ডা থেকে রামপুরাগামী সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশের বাড্ডা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শাহীনুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি গার্মেন্টসের শ্রমিকরা তাদের দাবি-দাওয়া নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পুলিশ তাদের দাবির বিষয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে তাদের সহযোগিতার আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নেন।
এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ থাকায় বাড্ডা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এম এ





