বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে তাঁরা মহাসড়কে নেমেছেন। দাবি আদায়ের লক্ষ্যে সড়কে অবস্থান নেওয়ায় গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সড়কগুলোতেও যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে কর্মস্থলগামী মানুষ, যাত্রী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এস