সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্র অনিককে (১২) পাঁচ দিন পর টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলার মীর্জাপুর থেকে টাঙ্গাইল হাইওয়ে পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর বলেন, উপজেলার কচুয়ার বহর গ্রামের সিএনজি চালক মোবারক আলীর শিশু ছেলে অনিক। গত ১ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। ২ সেপ্টেম্বর তার পিতা ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। এর সূত্র ধরে পুলিশ সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়।
তিনি জানান, অনিক রাগ করে বাড়ি থেকে বের হয়ে প্রথমে সে ঢাকায় যায়। ঢাকা থেকেই অপহরণকারীদের খপ্পড়ে পড়ে সে। অপহরণকারীচক্র বিভিন্ন সময় মোবাইল ফোনে তার পিতার কাছ থেকে টাকাও হাতিয়ে নিয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





