ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) সোলায়মান নামে দণ্ডপ্রাপ্ত এক হাজতির মৃত্যু হয়েছে। যার হাজতি নং ১৬৫১৭/১৫।
রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে অসুস্থ হলে তাকে কারাগার থেকে ঢামেকে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজের কর্তব্যরত কারারক্ষী জাকারিয়া বলেন, রাত হঠাৎ অসুস্থ হলে সোলায়মানকে ঢামেকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কেএইচ





