বিদ্যুৎবিহীন রাজধানীতে জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন স্থানে সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে সাইরেন বাজিয়ে টহল দিতে দেখা গেছে।

রোববার যুদ্ধাপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা মীর কাশেম আলীর রায় ঘোষনা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া দলটির আমির মতিউর রহমান নিজামীর ফাসির রায়কে কেন্দ্র করে জামায়াতের রয়েছে পূর্বঘোষিত হরতাল। অন্যদিকে শনিবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা অবধি বিদ্যুত না থাকার কারণে জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

এব্যাপারে যোগাযোগ করা হলে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, সারাদেশের যেসব জায়গায় বিদ্যুৎ নেই সেখানে কেউ যেন অনাকাঙ্খিত ঘটনার না ঘটাতে পারে সেজন্য র‌্যাব সতর্ক অবস্থানে রয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশও বাড়তি নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন সড়ক ও মোড়ে অবস্থান করে জনগনকে আশ্বস্ত করছে। যারা র‌্যাবের টহলে থাকছে তাদের সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

ডিএমপি’র উপ কমিশনার(মিডিয়া) মাসুদুর রহমান জানান, বিদ্যুত না থাকার কারণে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে সতর্ক অবস্থান নিশ্চিত করতে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।

রাজধানীর ফার্মগেইট, তেঁজগাও, রমনা, লালবাগ, মিন্টো রোড, বনানী, অভিজাত এলাকা, সরকারি বেসরকারি ভবন ও জাতীয় স্থাপনাগুলোতে নিরাপত্তা নিশ্চিত কণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের তেঁজগাও অঞ্চলের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, “বিদ্যুৎ না থাকায় শহরবাসী যেন আতংকিত না হয় সেজন্য পুলিশ তাদের নিয়মিত টহলের পাশাপাশি সাইরেন বাজিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।”

তার সন্ত্র্যাসীদের সতর্ক করতে চায় ও নগরবাসীকে আশ্বস্ত করতে চায় যে পুলিশ তাদের নিরপত্তা নিশ্চিতে সবসময় কাজ করছে।

পুলিশের তেঁজগাও অঞ্চলের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, “বিদ্যুৎ না থাকায় শহরবাসী যেন আতংকিত না হয় সেজন্য পুলিশ তাদের নিয়মিত টহলের পাশাপাশি সাইরেন বাজিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।”

তার সন্ত্র্যাসীদের সতর্ক করতে চায় ও নগরবাসীকে আশ্বস্ত করতে চায় যে পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিতে সব সময় কাজ করছে।

পুলিশের রমনা অঞ্চলের উপ কমিশনার আবদুল বাতেন জানান, “রমনা এলাকায় অনেক লোকজন বসবাস করেন।তাছাড়া এখানে সরকারের মন্ত্রী ও আমলারাও থাকেন।”

বিদ্যুৎ না থাকার সুযোগে কেউ যেন ‘অপ্রীতিকর’ ঘটনা ঘটাতে না পারে সেজন্য সবাইতে সতর্ক থাকতে বলা হয়েছে।

এপিবিএন এর মিডিয়া সেলের এএসপি আমিরুল ইসলাম জানান, “গুলশান, বনানী, ফার্মগেইট, তেঁজগাও ও রমনা অঞ্চলে এপিবিএন সদস্যরা বাড়তি সতর্কতার সঙ্গে টহল দেবে বলে নির্দেশ দেয়া হয়েছে।”

শহরে বিদ্যুৎ না থাকায় কেউ যেন অপ্রতিকর কোন ঘটনা তৈরি না করতে পারে সেজন্যই তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

জেইউ, কেবি/জেআই