বগুড়া ঠনঠনিয়া কোচষ্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরি করে একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেয়।

এ ঘটনায় সন্দেহভাজনভাবে বিএনপি নেতা সাবেক কমিশনার জাহাঙ্গীর আলমকে পুলিশ আটক করে।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) গাজিউর রহমান জানান, আজ সোমবার ভোর ৬টায় ঢাকা থেকে বাবলু পরিবহন ঠনঠনিয়া এলাকায় এসে যাত্রী নামিয়ে অপেক্ষা করছিল।

এ সময় দুর্বৃত্তরা ৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পেট্রল ঢেলে বাসে আগুন দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ১০ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় স্থানীয় সাবেক কমিশনার ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে।

এসএইচ