গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ নতুন বাজারে ভয়াভয় অগ্নিকান্ডে নগদ টাকা, মালামালসহ ২০ দোকান ভূস্মিভুত হয়েছে। এতে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে।
জানা যায়, গতকাল গভীররাতে বাজারের মা ও ময়নামতি মুদির দোকানে কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়।
এতে মশিউর রহমানের ঐ দোকান, আজিজ ট্রেডার্স, মা টেলিকম, মুরাদ ট্রেডার্স, ঔষধ, সেলুন, বিকাশ, চায়ের দোকানসহ আশ-পাশের ২০ দোকান, মালামাল ও নগদ টাকাসহ অর্ধ কোটির ও বেশি টাকার ক্ষতি সাধিত হয়।
এ সময় শাহেনা, জাহাঙ্গীর, মজনু, চান মিয়া, সৈয়দ আলী, আশাদুল, খোকন, মশিউর, নয়ন, শামীমসহ ২৫ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এমবি





