নাশকতা পরিকল্পনার অভিযোগে বরিশাল নগরী থেকে আব্দুর রহিম (৩৫) নামে সাবেক এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে নগরীর হেমায়েত উদ্দিন সড়কের একটি দোকান থেকে আটক করা হয়।

বরিশাল কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসলামীয়া মার্কেটের ইসলামী ট্রেডিংস নামের একটি দোকান থেকে আব্দুর রহিমকে আটক করা হয়। এ সময় ওই দোকান থেকে বেশ কিছু ইসলামী বই জব্দ করা হয়। আব্দুর রহিম ২০০৬ সাল থেকে জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক ফেডারেশনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগ রয়েছে। এ ঘটনায় আটক আব্দুর রহিমকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ