স্বাস্থ্য অধিদফতর বলছে, এখন পর্যন্ত (১৫ মার্চ থেকে) হাম উপসর্গ নিয়ে ১০০৩ জন শিশুর মৃত্যু হয়েছে। আর এই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে ১০১ জনের।
অর্থাৎ হাম ও উপসর্গে এখন পর্যন্ত (১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত) শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,১০৪ জনে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো হাম বিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
অধিদফরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজন শিশুর ঢাকায় মৃত্যু হয়েছে। আর সিলেট ও চট্রগ্রামে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে।
অধিদফতরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮৪ জন। এরমধ্যে ঢাকায় ৬৬ জন ও চট্রগ্রামে ১৮ জন।
এ ছাড়া হাম উপসর্গ নিয়ে একই সময়ে হাসপাতালে এসেছে ১ হাজার ২৫৫ জন। এরমধ্যে সবচেয়ে বেশি ঢাকায় ৪৫০ জন। এ ছাড়া চট্রগ্রামে ২৬১ জন, সিলেটে ২০৬ জন, বরিশালে ১০৭ জন, খুলনায় ৮৯ জন, ময়মনসিংহে ৮৬ জন, রাজশাহীতে ২৯ জন এবং রংপুরে ২৭ জন রয়েছে।
অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯২ জনে। আর একই সময়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৫১০ জনে।
পরিসংখ্যান আরও বলছে, গত ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৯৮ জন।
এমএম











