লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন জানান, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। স্ত্রী কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি ও শ্যালিকা আলেয়া ফেরদৌসী লাকিসহ করোনা আক্রান্ত জেলা পরিষদ চেয়ারম্যানকে সোমবার (২৭ জুলাই) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছে। এছাড়াও তার ভাতিজা সাবেক ছাত্রলীগ নেতা এরশাদ হোসেন জাহাঙ্গীর করোনা শনাক্ত হয়ে হোম আইসলোশনে চিকিৎসা নিচ্ছেন। চেয়ারম্যান ও তার পরিবারের সুস্থ্যতায় সকলের নিকট দোয়া কামনা করেন তিনি।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, জেলার ৫টি উপজেলা ও দুইটি পৌরসভায় করোনা গেল ২৪ ঘন্টায় ১৩ জনসহ মোট শনাক্ত হয়েছেন ৩৬৯ জন। যার মধ্যে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২২৪ জন। ৩ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন। স্বাস্থ্যবার্তা মেনে না চলায় করোনা সংক্রামন উদ্বেগজনক ভাবে বাড়ছে।
আসন্ন ঈদকে ঘিরে বাহিরে মানুষের পদচারনাও বেড়েছে। তাই ঈদ পরবর্তি করোনা সংক্রামন বাড়তে পারে। আতংক নয়, স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি আহবান জানান সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।
নুরনবী/এমবি





