রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে জসিমউদ্দিন (৩০) নাম এক রিকশাচলক আহত হয়েছেন।

যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক খানকা শরীফের সামনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

আহত জসিমউদ্দিন জানান, রিকশা চালিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ পর পর কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় তার বাম পায়ে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হলে তিনি আহত হন।

পরে আহতাবস্থায় পথচারী হাসান তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

আহত জসিমউদ্দিন সায়েদাবাদের করাচীটোলা থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ