কক্সবাজার, চট্টগ্রাম,চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তার আহবান জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, টানা বর্ষণে বন্যার পানি বাড়া ও পাহাড় ধসে ইতিমধ্যে নারী শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় লাখো মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে। সহায়তার জন্য হাহাকার উঠলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বন্যা দূর্গতদের জন্য সহায়তার তেমন লক্ষণ দেখা যাচ্ছেনা। ফলে পবিত্র রমজানে ঠিক মত সেহরী ইফতার করতে পারছেনা হাজারো মানুষ। দিন দিন অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।

নেতৃবৃন্দ সরকার ও জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, বন্যায় মানুষের প্রাণহানি ও ত্রানের জন্য হাহাকার উঠলেও সরকারের নিষ্ঠুর নিরবতা চরম দায়িত্ব হীনতার বহিঃপ্রকাশ। অবিলম্বে বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রানের ব্যবস্থা করতে হবে। তাই জনগনের  উচিৎ যার যার অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানো।

নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, কারো উপর দায় চাপিয়ে বসে থাকা ছাত্রশিবিরের কাজ নয়। সুতরাং প্রতিটি নেতাকর্মীকে যার যা আছে তা নিয়েই বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে। তাদের সহায়তার জন্য ছাত্রজনতাকে উদ্ধুদ্ধ করতে হবে।

নেৃতবৃন্দ বন্যার্তদের পাশে দাঁড়াতে সরকার, সামর্থবান ও  নেতাকর্মীসহ সবার প্রতি আহবান জানান।

ইআর