যশোরের বেনাপোলে অবৈধ অনুপ্রবেশ কালে ৮ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তবর্তী শিকড়ী বটতলা মোড় থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কালে ১শিশু সহ ৮ জনকে আটক করেছে বেনাপোল বাজার ক্যাম্পের সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

বিজিবি জানায়, ,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বেশ কিছু লোক ভারতের আংরাইল সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোট থানাধীন সীমান্তবর্তী শিকড়ী বটতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ৮ জন নারী পুরুষ শিশুকে আটক করা হয়।

আটককৃতরা হলেন জুথী শেখ (২১),পান্না ইসলাম(১৭),খেপী রায় (৩৫)আমজাদ মোল্লা (৩৫),মোঃ সোহেল(১৮),নিতাই চন্দ্র বিশ্বাস(৬৫),শরিফুল শেখ(৩৩)ও শিশু ইমন
শেখ(৬)কে আটক করে। তাদের বাড়ি নড়াইল, যশোর, নারায়নগঞ্জ জেলায়।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান, যশোরের বেনাপোলে অবৈধ অনুপ্রবেশ কালে ৮ নারী- পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

শেখ নাছির/এম বিল্লাহ