ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
এ সময় গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে চারজন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সেতু পূর্ব থানার সামনে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক ঘটনা স্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হাবিবুর রহমান সিরাজগঞ্জের উল্লাপাড়ার আইল গ্রামের বাসিন্দা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানান: সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব থানার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সাথে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমান মারা যান। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে ৬ ডিসেম্বর এ এলাকায় সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার একই পরিবারের ৩ জন নিহত হন।
এএস





