কুষ্টিয়ার দৌলতপুর কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষকে অনিয়মতান্ত্রিক, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার করে চাকুরীচ্যুত করার অভিযোগ উঠেছে।
দীর্ঘ ৩০ বছর ধরে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকারী রফিকুল আলমের চাকুরীর মেয়াদ বর্ধিত করার ২২ দিনের মাথায় কোন কারন ছাড়াই চাকুরীচ্যুত করা হয়েছে। এ ঘটনায় কলেজের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীট দৌলতপুর কলেজ ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে রফিকুল আলম কলেজের দায়িত্বভার গ্রহন করেন। এরপর দীর্ঘ ৩০ বছর অত্যান্ত সুনামের সহিত দায়িত্বপালন করে কলেজটিকে সুদৃঢ় ভাবে প্রতিষ্ঠা করেন।
গত ৩ জুলাই তাঁর কলেজে শেষ কার্য দিবস ছিল। এর পূর্বেই গত ১০ মে কলেজ পরিচালনা পর্ষদ’র সকল সদস্যে বৈঠকে মিলিত হয়। সর্ব সম্মতিক্রমে সভায় সিদ্ধান্ত হয়, অধ্যক্ষ রফিকুল আলমই আগামী ১ বছর অধ্যক্ষের পদে দায়িত্বপালন করবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সে অনুযায়ী গত ৪ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত চাকুরীর মেয়াদ বর্ধিত করা হয়। এরপর ওই দিনই চাকুরীর মেয়াদ বৃদ্ধির রেজুলেশন বই কলেজের ভূগোল বিষয়ের প্রর্দশক জহুরুল আলম ও উপাধ্যাক্ষ আমানুল হক অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এসময় অধ্যক্ষ’র রুমে তালা মেরে দেওয়া হয় অভিযোগ উঠে।
পরে দৌলতপুর থানা পুলিশ এসে তালা খুলে দেয়। কলেজের কয়েক জন শিক্ষক অভিযোগ করেন, কলেজের উপাধ্যাক্ষ আমানুল হক অধ্যক্ষ’র পদ বাগিয়ে নেওয়ার জন্য কলেজ পরিচালনা পর্ষদ’র সভাপতি ও ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন’র প্রধান নির্বাহী কর্মকর্তা আনছার আলীকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করেছেন।
সুত্র জানায়, গত ২৫ জুলাই গুটি কয়েক সদস্যের উপস্থিতিতে রুদ্ধদার বৈঠকের মাধ্যমে অধ্যক্ষ রফিকুল আলম’র চাকুরীর মেয়াদ বর্ধিত করন বাতিল করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় উপাধ্যাক্ষ আমানুল হককে। হঠকারি এমন সিদ্ধান্তে হতভম্ব হয়ে যায় কলেজের শিক্ষিক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।
তাদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কলেজ পরিচালনা পর্ষদ’র সভাপতি ও ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন’র প্রধান নির্বাহী কর্মকর্তা আনছার আলী’র কাছে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনি রফিকুল আলমকে কেন চাকুরী থেকে সরিয়ে দেওয়া হলো তার সদুত্তর দিতে পারেন নি। পাশাপাশি উৎকোচ গ্রহনের কথাও অস্বীকার করেন।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





