কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা পরিষদ নিবার্চনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর গাড়ি বহরে হামলা চালিয়েছে স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে মেজর (অব:) মোহাম্মদ আলী সুমনের সমর্থিত কর্মীরা। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা নিবার্চনে চেয়ারম্যান প্রার্থী ও বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম অভিযোগ করে জানান, আজ বিকালে উপজেলার গোয়ালমারী বাজারে এমপি’র পুত্র মোহাম্মদ আলী সুমনের সমর্থক একদল ক্যাডার আমার প্রচারনাকালে দুটি মাইক্রো বাসে ব্যাপক ভাংচুর চালায়। এ হামলায় চালক সহ প্রায় ১৫ জন মারাত্মক আহত হয়।
আহতরা হলো- আঃ গনি মিয়া, মনিরুল ইসলাম, আঃ কাদের প্রধান, কাউছার আহমেদ ও মফিজ মিয়া প্রমূখ।
হামলার ঘটনায় মাইক্রোবাসের চালক ছালাম মিয়া ও মন্টু মিয়া গুরুতর আহত হয়েছেন।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ আনোয়ারুল হক কামাল বলেন, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
এমকে





