আসন্ন ঈদে সড়কে যানজট নিরসনে এবারও এক হাজার রোভার স্কাউট সদস্য কাজ করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের সময় যানবাহনের অতিরিক্ত চাপ থাকার কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানযট লেগেই থাকে। এ ধরনের সমস্যা যেন না হয় তাই এবারও দেশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এক হাজার রোভার স্কাউট সদস্য কাজ করবে।’

তিনি জানান, তারা তিন শিফটে ২৪ ঘণ্টা কাজ করবে। মন্ত্রী আরো জানান, ‘যানজট নিরসনে ঈদের আগে ও পরে ছয় দিন মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে।’

এমএনজে