লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা রেল লাইনের পাশে থেকে অজ্ঞাত পরিচয়ে (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার কাকিনা শান্তিগঞ্জের রেল গেট থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে শান্তিগঞ্জের রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় একটি লাশ দেখতে পায় তারা। পরে স্থানীয়রা কালীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখে লালমনিরহাট জি আর পি থানায় খবর দিলে সাড়ে ১১টার দিকে জিআরপি থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
লালমনিরহাট জিআরপি থানার ওসি রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি দুষ্কৃতিকারীরা হত্যা করে লাশটি রেল লাইনে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পরিচয় পাওয়া যায়নি।
সরকার/জেড





