দেশেব্যাপী ক্রসফায়াররে মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুলি করে পঙ্গু ও আহত করা, বিরোধীদলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রফেতারের প্রতিবাদে ও সরকাররে পদত্যাগের দাবিতে ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ ও চলমান হরতালের সমর্থনে ময়মনসিংহে মিছিল করেছে ছাত্রশিবির ময়মনসিংহ শহর শাখা।

আজ বুধবার (১৮মার্চ) সকাল ৯ টার দিকে শহর শিবিরের সেক্রেটারি রেজাইল করিমের নেতৃত্বে মিছিলটি শহরের জিলা স্কুল মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, কর্মপরিষদ সদস্য হায়দার করিম, আল হেলাল তালুকদার, জেলা দক্ষিণ শিবিরের সভাপতি মাহফুজুর রহমান মুক্তা ও সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ, জেলা উত্তর শিবিরের সেক্রেটারি মাহবুব আকন্দ প্রমুখ।

ইআর